হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

“আমরা সবাই মিলে দেশটাকে পূর্ণগঠন করবো”- এডিশনাল ডিআইজি মোঃ খায়রুল ইসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

শহিদ রুবেল::

“আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবো, দেশটাকে পূর্ণগঠন করবো, দেশের উন্নয়নে ভূমিকা রাখবো।” মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রবণতা কমানোর লক্ষ্যে আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে সড়কের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের (এডিশনাল ডিআইজি) মোঃ খায়রুল ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে-তে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, “কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করে সড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এটি কোনো নতুন উদ্যোগ নয়, বরং যুগ যুগ ধরে চলে আসছে।”

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার উপরও তিনি গুরুত্ব দেন, উল্লেখ করেন যে মাদক একটি জাতিকে ধ্বংস করতে পারে। “আমরা সবাই মিলে মাদক থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে পারি,” বলেন মোঃ খায়রুল ইসলাম।

তিনি কক্সবাজারকে পর্যটন নগর হিসেবে পরিচিত করার জন্য যানজট মুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, “যানজট পর্যটনের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। পর্যটন এলাকা যানজটমুক্ত রাখার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, শাহপুরী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম, রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল ইসলাম, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অফিসাররা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

“আমরা সবাই মিলে দেশটাকে পূর্ণগঠন করবো”- এডিশনাল ডিআইজি মোঃ খায়রুল ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

“আমরা সবাই মিলে দেশটাকে পূর্ণগঠন করবো”- এডিশনাল ডিআইজি মোঃ খায়রুল ইসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল:: "আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবো, দেশটাকে পূর্ণগঠন করবো, দেশের উন্নয়নে ভূমিকা রাখবো।" মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রবণতা কমানোর লক্ষ্যে আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে সড়কের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের (এডিশনাল ডিআইজি) মোঃ খায়রুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে-তে তিনি এই কথা বলেন। তিনি বলেন, "কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করে সড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এটি কোনো নতুন উদ্যোগ নয়, বরং যুগ যুগ ধরে চলে আসছে।" মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার উপরও তিনি গুরুত্ব দেন, উল্লেখ করেন যে মাদক একটি জাতিকে ধ্বংস করতে পারে। "আমরা সবাই মিলে মাদক থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে পারি," বলেন মোঃ খায়রুল ইসলাম। তিনি কক্সবাজারকে পর্যটন নগর হিসেবে পরিচিত করার জন্য যানজট মুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, "যানজট পর্যটনের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। পর্যটন এলাকা যানজটমুক্ত রাখার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।" সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, শাহপুরী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম, রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল ইসলাম, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অফিসাররা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×