হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমার কাঁধে হাত রাখার একজন মানুষ আছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ নভেম্বর – প্রিয় নানার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। গত ২৩ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুল হক গাজী।

নানার মৃত্যুর পর পরীমণি যেন বিষাদের সাগরে ডুবে আছেন। গেল শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পিরোজপুরে নানাকে দাফনের পর এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। কোনোভাবেই নানার কবরের পাশ থেকে চলে আসতে ইচ্ছে করছে না তার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নানার কবরের পাশে বসে থাকা কিছু ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলতো কত করে! থাকা হয়নি। আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

এসময় নিজের সন্তানের সঙ্গে নানা ভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড়আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, ‘তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে, সাথে সাথে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বললো ‘আব্বুটা বাই আব্বুটা বাই’!

পরীমণির একটি ছবিতে দেখা যায়, কবরের পাশে বসে আছেন তিনি। এসময় তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ছেলে পদ্ম। সেই ছবি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার একজন কাঁধে হাত রাখার মানুষ আছে। আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেয়!’

প্রসঙ্গত, পরীমণির নানাবাড়ি পিরোজপুরে। তার নানা শামসুল হক গাজী ছিলেন ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন তিনি। নানাবাড়িতে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন।

আইএ/ ২৮ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আমার কাঁধে হাত রাখার একজন মানুষ আছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমার কাঁধে হাত রাখার একজন মানুষ আছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ নভেম্বর – প্রিয় নানার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। গত ২৩ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুল হক গাজী। নানার মৃত্যুর পর পরীমণি যেন বিষাদের সাগরে ডুবে আছেন। গেল শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পিরোজপুরে নানাকে দাফনের পর এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। কোনোভাবেই নানার কবরের পাশ থেকে চলে আসতে ইচ্ছে করছে না তার। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নানার কবরের পাশে বসে থাকা কিছু ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলতো কত করে! থাকা হয়নি। আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না। এসময় নিজের সন্তানের সঙ্গে নানা ভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড়আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, ‘তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে, সাথে সাথে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বললো ‘আব্বুটা বাই আব্বুটা বাই’! পরীমণির একটি ছবিতে দেখা যায়, কবরের পাশে বসে আছেন তিনি। এসময় তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ছেলে পদ্ম। সেই ছবি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার একজন কাঁধে হাত রাখার মানুষ আছে। আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেয়!’ প্রসঙ্গত, পরীমণির নানাবাড়ি পিরোজপুরে। তার নানা শামসুল হক গাজী ছিলেন ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন তিনি। নানাবাড়িতে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। আইএ/ ২৮ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×