হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেলুগু ছবিতে নিজের মামার বউ হতে হয়েছিল রাধিকা আপ্তেকে, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রাধিকা আপ্তেচেন্নাই,০৪ নভেম্বর-দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ভালো ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তার চর…


রাধিকা আপ্তে

চেন্নাই,০৪ নভেম্বর-দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ভালো ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তার চরিত্রকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাকে।

ছবির গল্প থেকে শুরু করে শুটিংয়ের পরিবেশ—কোনো কিছুই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, একটি তেলুগু ছবিতে তার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তার কাছে ভীষণ অস্বস্তিকর ছিল। ছবিটির কোনো কিছুই তার ভালো লাগেনি বলেও জানান তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অভিনেত্রী বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে আমার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। ছবিটিতে অভিনয় করা আমার জন্য ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

ছবির গল্পের পাশাপাশি সহশিল্পীর বয়সের ব্যবধান নিয়েও আপত্তি ছিল রাধিকার। তার অভিযোগ, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। পুরো কাজের পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

তার মতে, এমন পরিস্থিতিতে কাজ করাটাই ছিল সবচেয়ে কঠিন অভিজ্ঞতা।

যদিও সাক্ষাৎকারে ছবিটির নাম সরাসরি উল্লেখ করেননি রাধিকা। তবে তার বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।

এদিকে অভিনেত্রীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ তার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ছবির চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই বিষয়টি জানানো উচিত ছিল।

অন্যদিকে, আরেকজন রাধিকার বক্তব্যের সমালোচনা করে তার আগের কাজের প্রসঙ্গ টেনেছেন। আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, সেখানেও তো দুই অভিনয়শিল্পীর মধ্যে বয়সের ব্যবধান ছিল।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: তেলুগু ছবিতে নিজের মামার বউ হতে হয়েছিল রাধিকা আপ্তেকে, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রাধিকা আপ্তেচেন্নাই,০৪ নভেম্বর-দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ভালো ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তেলুগু ছবিতে নিজের মামার বউ হতে হয়েছিল রাধিকা আপ্তেকে, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেলুগু ছবিতে নিজের মামার বউ হতে হয়েছিল রাধিকা আপ্তেকে, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রাধিকা আপ্তেচেন্নাই,০৪ নভেম্বর-দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ভালো ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তার চরিত্রকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাকে।ছবির গল্প থেকে শুরু করে শুটিংয়ের পরিবেশ—কোনো কিছুই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।সাক্ষাৎকারে রাধিকা বলেন, একটি তেলুগু ছবিতে তার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তার কাছে ভীষণ অস্বস্তিকর ছিল। ছবিটির কোনো কিছুই তার ভালো লাগেনি বলেও জানান তিনি।অভিনেত্রী বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে আমার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। ছবিটিতে অভিনয় করা আমার জন্য ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’ছবির গল্পের পাশাপাশি সহশিল্পীর বয়সের ব্যবধান নিয়েও আপত্তি ছিল রাধিকার। তার অভিযোগ, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। পুরো কাজের পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল বলেও মন্তব্য করেন অভিনেত্রী।তার মতে, এমন পরিস্থিতিতে কাজ করাটাই ছিল সবচেয়ে কঠিন অভিজ্ঞতা।যদিও সাক্ষাৎকারে ছবিটির নাম সরাসরি উল্লেখ করেননি রাধিকা। তবে তার বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।এদিকে অভিনেত্রীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ তার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ছবির চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই বিষয়টি জানানো উচিত ছিল।অন্যদিকে, আরেকজন রাধিকার বক্তব্যের সমালোচনা করে তার আগের কাজের প্রসঙ্গ টেনেছেন। আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, সেখানেও তো দুই অভিনয়শিল্পীর মধ্যে বয়সের ব্যবধান ছিল।এস এম/ ০৪ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×