হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩১ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


সিলেট, ৩০ মে – আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না। আমাদের দেশ চলবে সংবিধানে অনুসারে, জনগণের রায় অনুসারে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ পৌর শহরে বিএনপি-জামায়াতের দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে আয়োজিত গণমিছিলের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে মানুষ পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। সে কারণে ভয়ে বিএনপি নির্বাচনে আসবে না।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

বিএনপি কর্তৃক প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের তালিকা তৈরি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নানা ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদেরকে (বিএনপি) এসব ছেড়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাই।

গণমিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ব নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে মডেল মনে করছেন, এটা তাদের সহ্য হচ্ছে না। তারা চায় দেশ পাকিস্তানি ভাব ধারায় ফিরে যাক। কিন্তু দেশপ্রেমিক জনতা তা কখনোই হতে দেবে না।

তিনি আরও বলেন, সিলেট-৬ আসনে আমার আগেও অনেক এমপি ছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর যতটুকু উন্নয়ন হয়েছে, তার আগে কেউ এমন উন্নয়ন করেছে কিনা তা আপনারাই ভালো বিবেচনা করতে পারবেন। আর এই উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানাই।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিরুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুনসুর আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩১ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ৩০ মে – আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না। আমাদের দেশ চলবে সংবিধানে অনুসারে, জনগণের রায় অনুসারে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ পৌর শহরে বিএনপি-জামায়াতের দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে আয়োজিত গণমিছিলের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে মানুষ পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। সে কারণে ভয়ে বিএনপি নির্বাচনে আসবে না। বিএনপি কর্তৃক প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের তালিকা তৈরি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নানা ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদেরকে (বিএনপি) এসব ছেড়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাই। গণমিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ব নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে মডেল মনে করছেন, এটা তাদের সহ্য হচ্ছে না। তারা চায় দেশ পাকিস্তানি ভাব ধারায় ফিরে যাক। কিন্তু দেশপ্রেমিক জনতা তা কখনোই হতে দেবে না। তিনি আরও বলেন, সিলেট-৬ আসনে আমার আগেও অনেক এমপি ছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর যতটুকু উন্নয়ন হয়েছে, তার আগে কেউ এমন উন্নয়ন করেছে কিনা তা আপনারাই ভালো বিবেচনা করতে পারবেন। আর এই উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানাই। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিরুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুনসুর আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ৩০ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×