হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


আবুধাবি, ১১ জুন – মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। তবে এ বছর এই দিনটি কবে পালিত হবে তা নির্ভর করে ঈদুল ফিতরের মতোই চাঁদ দেখার ওপর। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মুসলিম দেশেই আগামী ১৮ জুন পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা শুরু করবে।

তবে ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ ও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

ধারণা করা হচ্ছে, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। সে অনুযায়ী, ২৭ জুন হবে পবিত্র আরাফাতের দিন ও ২৮ জুন ঈদুল আজহা।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

জিলহজ মাসের প্রথম দিন ও পবিত্র ঈদুল আজহা পালনে মুসলিম দেশগুলো মূলত স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। প্রত্যেকটি দেশেই এজন্য আলাদা কমিটি রয়েছে।

এই দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্কসহ আফ্রিকার কিছু দেশ।

কিন্তু ১৮ জুন পূর্বাঞ্চলীয় বিশ্বের অনেক মুসলিম দেশের পক্ষেই চাঁদ দেখা সম্ভব নয়। ফলে তাদের মধ্যে কিছু দেশ ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে। সে অনুযায়ী এসব দেশে ঈদুল আজহা হতে পারে ২৯ জুন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ১১ জুন – মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। তবে এ বছর এই দিনটি কবে পালিত হবে তা নির্ভর করে ঈদুল ফিতরের মতোই চাঁদ দেখার ওপর। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মুসলিম দেশেই আগামী ১৮ জুন পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা শুরু করবে। তবে ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ ও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে। ধারণা করা হচ্ছে, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। সে অনুযায়ী, ২৭ জুন হবে পবিত্র আরাফাতের দিন ও ২৮ জুন ঈদুল আজহা। জিলহজ মাসের প্রথম দিন ও পবিত্র ঈদুল আজহা পালনে মুসলিম দেশগুলো মূলত স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। প্রত্যেকটি দেশেই এজন্য আলাদা কমিটি রয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্কসহ আফ্রিকার কিছু দেশ। কিন্তু ১৮ জুন পূর্বাঞ্চলীয় বিশ্বের অনেক মুসলিম দেশের পক্ষেই চাঁদ দেখা সম্ভব নয়। ফলে তাদের মধ্যে কিছু দেশ ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে। সে অনুযায়ী এসব দেশে ঈদুল আজহা হতে পারে ২৯ জুন। সূত্র: জাগো নিউজআইএ/ ১১ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×