হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আলীকদমে বিএনপির জনসচেতনতামূলক সমাবেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি::

বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী ও জেলার প্রবীণ রাজনীতিবিদ মাম্যাচিং মার্মা বলেছেন, ‘সজাগ থাকবেন স্বৈরচার যাতে ফিরে আসতে না পারে। স্বৈরচার হাসিনার স্থান দেশের মাটিতে হয়নি। ভারতেই পালিয়ে আছেন। প্রশাসনে এখনো ঘাপটি মেরে স্বৈরচারের দোসরা বসে আছে। সুযোগ পেলেই ওরা ছোবল মারবে’।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বান্দরবানের আলীকদম সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলীকদম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসচেতনামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে অনুষ্ঠিত সমাবেশে মিসেস মাম্যাচিং আরো বলেন, ‘বান্দরবান সংসদীয় আসনে আমার শেষবারের নির্বাচনে মাত্র ৮৫৩ ভোটে হেরেছিলাম। আলীকদম ও নাইক্ষ্যংছড়িবাসী সবচেয়ে আমাকে সবচেয়ে বেশী ভোট দিয়েছিল। বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না তাদের কেউ কেউ এখন দলে বিভক্তি আনছে।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

বিএনপি নামধারী এখন অনেকেই বের হবে। তারা প্রচার করবে আমি বিএনপি’র অমকু-তমুক। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য সতর্ক করেন।

বিএনপি নেতাকর্মীদের এক হয়ে একমনে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশগঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে।

১নং আলীকদম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং মার্মা, সাংগঠনিক স্মপাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সেলিম রেজা, শাহাদত হোসেন জনি, বান্দরবান জর্জ কোর্টের পিপি এডভোকেট মোঃ আলমগীর, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো।

এছাড়াও বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবদল সভাপতি জহির উদ্দন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দেলর সেক্রেটারী ফরহাদ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ হোসেন, জাসাস এর উপজেলা সভাপতি হায়দারী আলী, যুবদল সভাপতি মোঃ ইলিয়াস, কৃষকদল ছুট্টো ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশিরুল আলম প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

আলীকদমে বিএনপির জনসচেতনতামূলক সমাবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আলীকদমে বিএনপির জনসচেতনতামূলক সমাবেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Print Image
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:: বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী ও জেলার প্রবীণ রাজনীতিবিদ মাম্যাচিং মার্মা বলেছেন, ‘সজাগ থাকবেন স্বৈরচার যাতে ফিরে আসতে না পারে। স্বৈরচার হাসিনার স্থান দেশের মাটিতে হয়নি। ভারতেই পালিয়ে আছেন। প্রশাসনে এখনো ঘাপটি মেরে স্বৈরচারের দোসরা বসে আছে। সুযোগ পেলেই ওরা ছোবল মারবে’। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বান্দরবানের আলীকদম সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলীকদম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসচেতনামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে অনুষ্ঠিত সমাবেশে মিসেস মাম্যাচিং আরো বলেন, ‘বান্দরবান সংসদীয় আসনে আমার শেষবারের নির্বাচনে মাত্র ৮৫৩ ভোটে হেরেছিলাম। আলীকদম ও নাইক্ষ্যংছড়িবাসী সবচেয়ে আমাকে সবচেয়ে বেশী ভোট দিয়েছিল। বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না তাদের কেউ কেউ এখন দলে বিভক্তি আনছে। বিএনপি নামধারী এখন অনেকেই বের হবে। তারা প্রচার করবে আমি বিএনপি’র অমকু-তমুক। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য সতর্ক করেন। বিএনপি নেতাকর্মীদের এক হয়ে একমনে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশগঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে। ১নং আলীকদম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং মার্মা, সাংগঠনিক স্মপাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সেলিম রেজা, শাহাদত হোসেন জনি, বান্দরবান জর্জ কোর্টের পিপি এডভোকেট মোঃ আলমগীর, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো। এছাড়াও বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবদল সভাপতি জহির উদ্দন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দেলর সেক্রেটারী ফরহাদ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ হোসেন, জাসাস এর উপজেলা সভাপতি হায়দারী আলী, যুবদল সভাপতি মোঃ ইলিয়াস, কৃষকদল ছুট্টো ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশিরুল আলম প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×