টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত
বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি।
শনিবার দিনব্যাপী তিন উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দুর্গম এলাকায় কোথাও ট্রাকে, কোথাও ভেলায় করে তিনি দুর্গত মানুষের কাছে পৌঁছান।
দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে আটটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় পৌঁছে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তুমব্রুর কোনারপাড়া এলাকার খালভাঙন ও খালের গতিপথ পরিবর্তনের ঝুঁকির বিষয়টি তাঁর নজরে আনা হয়।
কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক
এ বিষয়ে সাচিংপ্রু জেরি বলেন, খালের পানি ভিন্ন পথে প্রবাহিত হয়ে কোনো বসতি বিলীন হতে দেওয়া যাবে না। বর্ষা মৌসুমে বড় ধরনের কাজ সম্ভব না হলেও বর্ষা শেষে পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কোনারপাড়া-সংলগ্ন খালের পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে খালের গতিপথ পরিবর্তনের আশঙ্কায় পুরো এলাকা ঝুঁকির মুখে পড়তে পারে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক রিপন রুদ্র, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক কোম্পানী, যুগ্ম সম্পাদক হায়দার আলী কোম্পানী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমিরুল কবির রাকিব, ডা. মিজানুর রহমান, বিএনপি নেতা সাইফুল সিকদার, সাংবাদিক শফিক আজাদ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব ডা. শাহ জালাল, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান এবং স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল হক, আব্দুল্লাহ রিয়াদ ও আব্দুল্লাহ সিকদার।




মন্তব্য করুন