হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসিফ নজরুলের ‘মিথ্যা’ মেনে নিতে পারছেন না কোচ সালাউদ্দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ২০ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপ চললেও বাংলাদেশ দল সেখানে না থাকায় দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। দলের অংশগ্রহণ না করা নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভিন্নধর্মী মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুরুতে তিনি জানিয়েছিলেন যে সরকারের সিদ্ধান্তে টাইগাররা খেলছে না, তবে পরবর্তীতে তিনি জানান এটি বিসিবি ও ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মন্তব্য করেছেন যে দেশের স্বার্থে অনেকেই অনেক কিছু ত্যাগ করতে রাজি থাকে, কিন্তু খেলোয়াড়দের মানসিক সমর্থনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সালাউদ্দিন বলেন, ছেলেদের ওপর হাত বুলিয়ে কারণ ব্যাখ্যা করলে অনেক কিছুই মেনে নেওয়া সম্ভব হতো। দিন শেষে আর্থিক বিষয় বা সম্মান অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এবং তাদের পাশে থাকাটা জরুরি ছিল। আসিফ নজরুলের মন্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি যেভাবে অসত্য কথা বলেছেন বা বক্তব্যের ইউটার্ন নিয়েছেন, তা মেনে নেওয়া কঠিন।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তিনি উল্লেখ করেন, একজন খেলোয়াড় ২৭ বছর ধরে যে স্বপ্ন দেখে তা মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ প্রসঙ্গে কোচ আরও জানান, এক বছর আগে থেকেই খেলোয়াড়রা এই মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের জন্য এই পরিস্থিতি কতটা বেদনাদায়ক তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন। সান্ত্বনা বা অনুপ্রেরণা দিলেও এই ক্ষতি অপূরণীয়। তবে কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলেও মত দেন তিনি।

এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসিফ নজরুলের ‘মিথ্যা’ মেনে নিতে পারছেন না কোচ সালাউদ্দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসিফ নজরুলের ‘মিথ্যা’ মেনে নিতে পারছেন না কোচ সালাউদ্দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপ চললেও বাংলাদেশ দল সেখানে না থাকায় দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। দলের অংশগ্রহণ না করা নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভিন্নধর্মী মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুরুতে তিনি জানিয়েছিলেন যে সরকারের সিদ্ধান্তে টাইগাররা খেলছে না, তবে পরবর্তীতে তিনি জানান এটি বিসিবি ও ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত।বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মন্তব্য করেছেন যে দেশের স্বার্থে অনেকেই অনেক কিছু ত্যাগ করতে রাজি থাকে, কিন্তু খেলোয়াড়দের মানসিক সমর্থনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সালাউদ্দিন বলেন, ছেলেদের ওপর হাত বুলিয়ে কারণ ব্যাখ্যা করলে অনেক কিছুই মেনে নেওয়া সম্ভব হতো। দিন শেষে আর্থিক বিষয় বা সম্মান অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এবং তাদের পাশে থাকাটা জরুরি ছিল। আসিফ নজরুলের মন্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি যেভাবে অসত্য কথা বলেছেন বা বক্তব্যের ইউটার্ন নিয়েছেন, তা মেনে নেওয়া কঠিন।তিনি উল্লেখ করেন, একজন খেলোয়াড় ২৭ বছর ধরে যে স্বপ্ন দেখে তা মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ প্রসঙ্গে কোচ আরও জানান, এক বছর আগে থেকেই খেলোয়াড়রা এই মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের জন্য এই পরিস্থিতি কতটা বেদনাদায়ক তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন। সান্ত্বনা বা অনুপ্রেরণা দিলেও এই ক্ষতি অপূরণীয়। তবে কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলেও মত দেন তিনি।এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×