হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মশাল মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশ সদস্য; গাড়ি ভাঙচুর

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটন…

কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহত হয়েছেন। পাশাপাশি একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁদের বাধা দেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত এসআই জাফরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে সেনাসদস্য হত্যা: চার আসামির পাঁচ দিন করে রিমান্ড, আদালতে পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি পালনের অনুমতি নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একদল ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টেকনাফ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মশাল মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশ সদস্য; গাড়ি ভাঙচুর সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘট। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

টেকনাফ
Card Image

টেকনাফে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মশাল মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশ সদস্য; গাড়ি ভাঙচুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মশাল মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশ সদস্য; গাড়ি ভাঙচুর

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহত হয়েছেন। পাশাপাশি একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁদের বাধা দেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত এসআই জাফরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি পালনের অনুমতি নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একদল ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টেকনাফ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×