নরসিংদী, ২৭ সেপ্টেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াশালের বাগদী এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পিএইচপি-র নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে আতঙ্ক: সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
আব্দুল মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিল। তবে সেখানেও কোনো সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজ করে এর উল্টোটা।
তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, জনগণের অধিকার নিশ্চিত করবে বিএনপি।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
- রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ
- নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেল জিআই পণ্যের স্বীকৃতি




মন্তব্য করুন