হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে ২টি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


লন্ডন, ২৮ মার্চ – ইউক্রেনের পশ্চিম ও মধ্যাঞ্চলে দুটি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে যুক্তরাজ্য ও পোল্যান্ড। রাশিয়ার আক্রমণে ঘরবাড়ি হারানো ইউক্রেনীয়দের গ্রাম দুটিতে আশ্রয় দেওয়া হবে। মঙ্গলবার যুক্তরাজ্য এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।

ব্রিটিশ সরকার এই প্রকল্পে ১ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের এলভিভ এবং মধ্য ইউক্রেনের পলতাভায় এই দুটি গ্রাম গড়ে তোলা হবে। এগুলোতে সাত শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, গত বছর থেকে পুতিন ইউক্রেনে বেসামরিকদের বাড়ি ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয়দের চড়ামূল্য দিতে হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের এই নতুন অংশীদারত্ব সংকটে থাকা মানুষদের আলো, উষ্ণতা ও আশ্রয়ে সহযোগিতা করবে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন পরিবারে আশ্রয় নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় নাগরিক। তবে স্থায়ী আবাসন পেতে অনেকেই সংকটে রয়েছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৮ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে ২টি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে ২টি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে ব্রিটেন ও পোল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২৮ মার্চ – ইউক্রেনের পশ্চিম ও মধ্যাঞ্চলে দুটি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে যুক্তরাজ্য ও পোল্যান্ড। রাশিয়ার আক্রমণে ঘরবাড়ি হারানো ইউক্রেনীয়দের গ্রাম দুটিতে আশ্রয় দেওয়া হবে। মঙ্গলবার যুক্তরাজ্য এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স। ব্রিটিশ সরকার এই প্রকল্পে ১ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের এলভিভ এবং মধ্য ইউক্রেনের পলতাভায় এই দুটি গ্রাম গড়ে তোলা হবে। এগুলোতে সাত শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, গত বছর থেকে পুতিন ইউক্রেনে বেসামরিকদের বাড়ি ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয়দের চড়ামূল্য দিতে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের এই নতুন অংশীদারত্ব সংকটে থাকা মানুষদের আলো, উষ্ণতা ও আশ্রয়ে সহযোগিতা করবে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন পরিবারে আশ্রয় নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় নাগরিক। তবে স্থায়ী আবাসন পেতে অনেকেই সংকটে রয়েছেন। সূত্র: যুগান্তরআইএ/ ২৮ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×