হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইটাভাটা বন্ধ করে ব্লক উৎপাদন করতে হবে 

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:১৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, দেশের প্রচলিত ইটাভাটাগুলোকে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের জন্য রূপান্তরের কাজ এখনই শুরু করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি কাজে ২০২৫ সালের মধ্যে প্রচলিত ইটের ব্যবহার শুন্যের কোটায় নিয়ে আসতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে ব্লক উৎপাদকারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে প্রণোদনা প্রদানের বিষয়টি বিবেচনা করছে সরকার।


বুধবার (১৫ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত ”এফএএল-জি ইট উৎপাদন, প্রদর্শনী ও প্রশিক্ষণ প্রকল্পের কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস


কর্মশালা শেষে পরিবেশ সচিব বলেন, পরিবেশ সুরক্ষা এখন সাংবিধানিক বাধ্যবাধকতা। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিবেশ সুরক্ষা অন্যতম পূর্বশর্ত। তাই, মারাত্মকভাবে পরিবেশ দূষণকারী প্রচলিত পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইটের ব্যবহার করতে হবে । তিনি বলেন, সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী,প্রমুখ । এফএএল-জি ব্লকের ওপর উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্তু ও ধাতবকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ফাহমিদা গুলশান এবং অন্যান্য ব্লক প্রযুক্তির উপর উপস্থাপনা করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট ঢাকার প্রাক্তন প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. আকতার হোসেন সরকার।


সাননিউজ/জেআই



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ইটাভাটা বন্ধ করে ব্লক উৎপাদন করতে হবে 

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইটাভাটা বন্ধ করে ব্লক উৎপাদন করতে হবে 

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, দেশের প্রচলিত ইটাভাটাগুলোকে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের জন্য রূপান্তরের কাজ এখনই শুরু করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি কাজে ২০২৫ সালের মধ্যে প্রচলিত ইটের ব্যবহার শুন্যের কোটায় নিয়ে আসতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে ব্লক উৎপাদকারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে প্রণোদনা প্রদানের বিষয়টি বিবেচনা করছে সরকার। বুধবার (১৫ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত ''এফএএল-জি ইট উৎপাদন, প্রদর্শনী ও প্রশিক্ষণ প্রকল্পের কর্মশালা'য় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন। কর্মশালা শেষে পরিবেশ সচিব বলেন, পরিবেশ সুরক্ষা এখন সাংবিধানিক বাধ্যবাধকতা। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিবেশ সুরক্ষা অন্যতম পূর্বশর্ত। তাই, মারাত্মকভাবে পরিবেশ দূষণকারী প্রচলিত পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইটের ব্যবহার করতে হবে । তিনি বলেন, সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী,প্রমুখ । এফএএল-জি ব্লকের ওপর উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্তু ও ধাতবকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ফাহমিদা গুলশান এবং অন্যান্য ব্লক প্রযুক্তির উপর উপস্থাপনা করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট ঢাকার প্রাক্তন প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. আকতার হোসেন সরকার। সাননিউজ/জেআই [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×