হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের উত্তরে একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল ও প্রায় ৬০০ কেজি সামুদ…

সাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের উত্তরে একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। আটক করা হয় ২০ জেলেকে। পরে বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ এ অভিযান চালায়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, আটক ২০ জেলের মধ্যে প্রধান মাঝিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।উদ্ধার করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলাম আটক

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের উত্তরে একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি নিষিদ্ধ হাঙর, । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Print Image
সাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের উত্তরে একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। আটক করা হয় ২০ জেলেকে। পরে বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ এ অভিযান চালায়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। তিনি জানান, আটক ২০ জেলের মধ্যে প্রধান মাঝিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।উদ্ধার করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×