হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানী সৈকতে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে এক তরুণ হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতের বে-ওয়াচ হোটেল-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধ…

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে এক তরুণ হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতের বে-ওয়াচ হোটেল-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের বাসিন্দা মৃত রশিদ আহমদের ছেলে আবদুল আজিজ (২২)। প্রায় দুই বছর ধরে ইনানীর বে-ওয়াচ হোটেলে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কয়েকজন স্থানীয় যুবক সৈকতে কাঁকড়া ধরতে গিয়ে বে-ওয়াচ হোটেলের অল্প দক্ষিণে সমুদ্রতীরে একটি মরদেহ ভাসতে দেখেন।

আরও পড়ুন

জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!

পরে কাছে গিয়ে পরিচয় নিশ্চিত করে তাঁরা নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় যুবদল নেতা শাহাব উদ্দিন শাহ বলেন, আবদুল আজিজের পরিবার আগে ইনানী এলাকায় বসবাস করলেও প্রায় ১৭ বছর আগে জুম্মাপাড়ায় চলে যায়।

জীবিকার তাগিদে তিনি আবার ইনানীতে এসে একটি হোটেলে চাকরি করছিলেন। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন হওয়া প্রয়োজন।

বে-ওয়াচ হোটেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হোটেলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তাঁদের দাবি, আবদুল আজিজের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধের তথ্য তাদের জানা নেই।খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ইনানী সৈকত থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইনানী সৈকতে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে এক তরুণ হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনান। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

ইনানী সৈকতে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানী সৈকতে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে এক তরুণ হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতের বে-ওয়াচ হোটেল-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের বাসিন্দা মৃত রশিদ আহমদের ছেলে আবদুল আজিজ (২২)। প্রায় দুই বছর ধরে ইনানীর বে-ওয়াচ হোটেলে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কয়েকজন স্থানীয় যুবক সৈকতে কাঁকড়া ধরতে গিয়ে বে-ওয়াচ হোটেলের অল্প দক্ষিণে সমুদ্রতীরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে কাছে গিয়ে পরিচয় নিশ্চিত করে তাঁরা নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় যুবদল নেতা শাহাব উদ্দিন শাহ বলেন, আবদুল আজিজের পরিবার আগে ইনানী এলাকায় বসবাস করলেও প্রায় ১৭ বছর আগে জুম্মাপাড়ায় চলে যায়। জীবিকার তাগিদে তিনি আবার ইনানীতে এসে একটি হোটেলে চাকরি করছিলেন। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন হওয়া প্রয়োজন। বে-ওয়াচ হোটেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হোটেলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাঁদের দাবি, আবদুল আজিজের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধের তথ্য তাদের জানা নেই।খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ইনানী সৈকত থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×