হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – দেশের সকল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পড়াশোনা পরবর্তী ইন্টার্নশিপ চালিয়ে যাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত ‌‘২০০তম মেডিকেল ক্যাম্প উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

আরও পড়ুন

সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র

ডাক্তারদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের সর্বোচ্চ সম্মানজনক পেশার একটি হলো ডাক্তার। কিন্তু আমরা দেখে আসছি আমাদের বন্ধু যারা দীর্ঘদিন ধরে রাতদিন পড়াশোনা করে পাস করার পরে এখন ইন্টার্ন করছে তারা তুলনামূলক সোশ্যাল ডিগনিটি পায় না। তাদের নামেমাত্র ভাতা দেয়া হয়ে থাকে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না। আমরা মনে করি, তাদের ভাতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, আন্দোলনের সময় অনেক ডাক্তার আমাদের সেবা প্রদান করেননি। আমাদের নাম পরিচয় অনেক ডাক্তার পুলিশকে দিয়েছে। তাদের পূর্বের রাজনৈতিক পরিচয়ের কারণেই তারা এমনটা করেছিল। তাই, আমি মনে করি ডাক্তাররা যেন কোন রাজনৈতিক পরিচয় না থাকে। ডাক্তারের পরিচয় এমনিতেই বড়, তাদের আলাদা ছাতার নিচে আসার প্রয়োজন দেখি না।

সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমাদের স্বাস্থ্য খাতে বাজেট খুবই কম। যার ফলে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থাও বেশ শোচনীয়। করোনায় সময় সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক সাহেব এই খাতকে ধ্বংস করে দিয়েছেন। ফলে এখন অনেক দরিদ্র মানুষ তাদের সঠিক সেবা পায় না। অর্থের অভাবে তাদের চিকিৎসা আটকে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – দেশের সকল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পড়াশোনা পরবর্তী ইন্টার্নশিপ চালিয়ে যাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না।শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত ‌‘২০০তম মেডিকেল ক্যাম্প উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।ডাক্তারদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের সর্বোচ্চ সম্মানজনক পেশার একটি হলো ডাক্তার। কিন্তু আমরা দেখে আসছি আমাদের বন্ধু যারা দীর্ঘদিন ধরে রাতদিন পড়াশোনা করে পাস করার পরে এখন ইন্টার্ন করছে তারা তুলনামূলক সোশ্যাল ডিগনিটি পায় না। তাদের নামেমাত্র ভাতা দেয়া হয়ে থাকে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না। আমরা মনে করি, তাদের ভাতা বাড়ানো প্রয়োজন।তিনি বলেন, আন্দোলনের সময় অনেক ডাক্তার আমাদের সেবা প্রদান করেননি। আমাদের নাম পরিচয় অনেক ডাক্তার পুলিশকে দিয়েছে। তাদের পূর্বের রাজনৈতিক পরিচয়ের কারণেই তারা এমনটা করেছিল। তাই, আমি মনে করি ডাক্তাররা যেন কোন রাজনৈতিক পরিচয় না থাকে। ডাক্তারের পরিচয় এমনিতেই বড়, তাদের আলাদা ছাতার নিচে আসার প্রয়োজন দেখি না।সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমাদের স্বাস্থ্য খাতে বাজেট খুবই কম। যার ফলে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থাও বেশ শোচনীয়। করোনায় সময় সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক সাহেব এই খাতকে ধ্বংস করে দিয়েছেন। ফলে এখন অনেক দরিদ্র মানুষ তাদের সঠিক সেবা পায় না। অর্থের অভাবে তাদের চিকিৎসা আটকে যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজা প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৮ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×