হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন


ক্যানবেরা, ২৫ মার্চ – ইরানি নাগরিকদের জন্য পর্যটক ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার ২৫ মার্চ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এই তথ্য নিশ্চিত করেছেন বলে সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, অস্থায়ী ভিসায় আসা ইরানি নাগরিকদের একটি অংশ নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এই আশঙ্কার ভিত্তিতেই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং আগামী ছয় মাস পর্যন্ত এটি বলবৎ থাকবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তবে সব ইরানি নাগরিকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা একইভাবে প্রযোজ্য হবে না। যাদের কাছে দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে অথবা যাদের স্বামী স্ত্রী কিংবা সন্তান অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তারা যথারীতি দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছেন টনি বার্ক।

তিনি আরও জানান, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার এই পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিকের কাছে দেশটিতে প্রবেশের জন্য ভিজিটর ভিসা রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিল অস্ট্রেলিয়া। তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ক্যানবেরা, ২৫ মার্চ – ইরানি নাগরিকদের জন্য পর্যটক ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার ২৫ মার্চ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এই তথ্য নিশ্চিত করেছেন বলে সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, অস্থায়ী ভিসায় আসা ইরানি নাগরিকদের একটি অংশ নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এই আশঙ্কার ভিত্তিতেই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং আগামী ছয় মাস পর্যন্ত এটি বলবৎ থাকবে।তবে সব ইরানি নাগরিকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা একইভাবে প্রযোজ্য হবে না। যাদের কাছে দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে অথবা যাদের স্বামী স্ত্রী কিংবা সন্তান অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তারা যথারীতি দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছেন টনি বার্ক।তিনি আরও জানান, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার এই পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিকের কাছে দেশটিতে প্রবেশের জন্য ভিজিটর ভিসা রয়েছে।উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিল অস্ট্রেলিয়া। তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×