হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের নেতাদের হত্যা করা মহা সম্মানের, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের দম্ভোক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৩ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা এক বিশাল সম্মানের বিষয়।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য সব দিক দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছেন। তার দাবি, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীর আর কোনো অস্তিত্ব নেই।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ অন্যান্য সবকিছু ধ্বংস করা হচ্ছে এবং তাদের নেতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় অস্ত্রশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে। তিনি জানান, গত ৪৭ বছর ধরে ইরান সারা বিশ্বে নিরীহ মানুষদের হত্যা করে আসছে।

এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তিনি তাদের হত্যা করছেন, যা তার কাছে অনেক বড় সম্মানের। এর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

তাই তেলের দাম বাড়লে তারা প্রচুর অর্থ উপার্জন করে। তবে তার মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। তিনি জানান, ট্রাম্প যে যুদ্ধের সূচনা করেছেন, তাতে আমেরিকার কর্মজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের নেতাদের হত্যা করা মহা সম্মানের, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের দম্ভোক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের নেতাদের হত্যা করা মহা সম্মানের, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের দম্ভোক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৩ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা এক বিশাল সম্মানের বিষয়।বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য সব দিক দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছেন। তার দাবি, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীর আর কোনো অস্তিত্ব নেই।তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ অন্যান্য সবকিছু ধ্বংস করা হচ্ছে এবং তাদের নেতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় অস্ত্রশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে। তিনি জানান, গত ৪৭ বছর ধরে ইরান সারা বিশ্বে নিরীহ মানুষদের হত্যা করে আসছে।এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তিনি তাদের হত্যা করছেন, যা তার কাছে অনেক বড় সম্মানের। এর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।তাই তেলের দাম বাড়লে তারা প্রচুর অর্থ উপার্জন করে। তবে তার মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। তিনি জানান, ট্রাম্প যে যুদ্ধের সূচনা করেছেন, তাতে আমেরিকার কর্মজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×