হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন



বৈরুত, ২৮ সেপ্টেম্বর – লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।সরকারি বার্তা সংস্থা আইআরআনএ বলেছে, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন।তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেয়নি ইরানি সংবাদমাধ্যমটি।এর আগে, ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে।পরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করে, তাদের শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বহু আবাসিক ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।এর পরপরই তেল আবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর মাধ্যমে ‘উন্মাদ ইহুদিবাদী শাসকদের’ বর্বর চেহারা উন্মোচিত হয়েছে।এসময় তিনি ইসরায়েলকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন এবং বিশ্বের সব মুসলমানকে হিজবুল্লাহ ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে তা প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।সূত্র: জাগো নিউজআইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
[ad_1] বৈরুত, ২৮ সেপ্টেম্বর – লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।সরকারি বার্তা সংস্থা আইআরআনএ বলেছে, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন।তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেয়নি ইরানি সংবাদমাধ্যমটি।এর আগে, ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে।পরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করে, তাদের শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বহু আবাসিক ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।এর পরপরই তেল আবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর মাধ্যমে ‘উন্মাদ ইহুদিবাদী শাসকদের’ বর্বর চেহারা উন্মোচিত হয়েছে।এসময় তিনি ইসরায়েলকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন এবং বিশ্বের সব মুসলমানকে হিজবুল্লাহ ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে তা প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।সূত্র: জাগো নিউজআইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×