হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১ এপ্রিল – ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব কোনোভাবেই বিবেচনা করবে না।

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, হতাহতের খবর নেই

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। ওই পোস্টে ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি যখন সম্পূর্ণ উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, ঠিক তখনই তারা বিষয়টি বিবেচনা করবেন।

এর আগ পর্যন্ত ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেওয়া হবে অথবা তাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান বা অন্য কোনো স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের সত্যতা বা নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১ এপ্রিল – ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব কোনোভাবেই বিবেচনা করবে না।বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। ওই পোস্টে ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি যখন সম্পূর্ণ উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, ঠিক তখনই তারা বিষয়টি বিবেচনা করবেন।এর আগ পর্যন্ত ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেওয়া হবে অথবা তাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান বা অন্য কোনো স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের সত্যতা বা নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।এনএন/ ১ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×