হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন


তেহরান, ৯ ফেব্রুয়ারি – ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। রোববার তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে তার একজন আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

আইনজীবী মোস্তাফা নিলি জানান, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

তিনি আরও বলেন, এ সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে বহুবার বিচারের মুখোমুখি হতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে।

গত এক দশকের বেশির ভাগ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গেও তিনি আর দেখা করতে পারেননি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৯ ফেব্রুয়ারি – ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। রোববার তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে তার একজন আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।আইনজীবী মোস্তাফা নিলি জানান, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।তিনি আরও বলেন, এ সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে বহুবার বিচারের মুখোমুখি হতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে।গত এক দশকের বেশির ভাগ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গেও তিনি আর দেখা করতে পারেননি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×