হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ…

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

রোববার (৮ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত মহাসড়কের দুই পাশে ছোট-বড় ও দূরপাল্লার কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। চিকিৎসকেরা নুরুল আমিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

এদিকে হামলার প্রতিবাদে উখিয়া স্টেশন, বালুখালী, থাইংখালী, জামতলী ও পালংখালী স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নুরুল আমিন মেম্বার একজন জনপ্রিয় নেতা। তাঁর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ চলবে।’

জেলা যুবদলের সহসভাপতি হামিদ হোসেন সাগর বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।’

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা নুরুল আমিনের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় সন্ত্রাসী আলমগীরসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সড়ক এখনো অবরোধ অবস্থায় রয়েছে। অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। রোববার (৮ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত মহাসড়কের দুই পাশে ছোট-বড় ও দূরপাল্লার কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। চিকিৎসকেরা নুরুল আমিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। এদিকে হামলার প্রতিবাদে উখিয়া স্টেশন, বালুখালী, থাইংখালী, জামতলী ও পালংখালী স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নুরুল আমিন মেম্বার একজন জনপ্রিয় নেতা। তাঁর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ চলবে।’ জেলা যুবদলের সহসভাপতি হামিদ হোসেন সাগর বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।’ উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা নুরুল আমিনের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় সন্ত্রাসী আলমগীরসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সড়ক এখনো অবরোধ অবস্থায় রয়েছে। অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×