হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ইয়েমেনের বাজারসানা,০৭ নভেম্বর-ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের…


ইয়েমেনের বাজার

সানা,০৭ নভেম্বর-ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শুক্রবার (৬ নভেম্বর) তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকার আল-হাদারা বাজারে এ হামলার ঘটনা ঘটে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-সাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তবে এ হামলার দায় নিয়ে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী একে অপরকে দোষারোপ করেছে। সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তাদের দাবি, ওই এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি।

আরও পড়ুন

পুরান দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত বেড়ে ৩, ৪৭ ঘণ্টা পর উদ্ধার আরও এক মরদেহ

অন্যদিকে, হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে। তবে তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে বাজারটিতে তিনটি বিমান হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করেছিল। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।

আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংস হয়ে যাওয়া যানবাহন, চারদিকে ছড়িয়ে থাকা ফলের বাক্স এবং ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ইয়েমেনের বাজারসানা,০৭ নভেম্বর-ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ইয়েমেনের বাজারসানা,০৭ নভেম্বর-ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।শুক্রবার (৬ নভেম্বর) তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকার আল-হাদারা বাজারে এ হামলার ঘটনা ঘটে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-সাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।তবে এ হামলার দায় নিয়ে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী একে অপরকে দোষারোপ করেছে। সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তাদের দাবি, ওই এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি।অন্যদিকে, হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে। তবে তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে বাজারটিতে তিনটি বিমান হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করেছিল। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংস হয়ে যাওয়া যানবাহন, চারদিকে ছড়িয়ে থাকা ফলের বাক্স এবং ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়।এস এম/ ০৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×