হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতির অভিযোগ, জাতিসংঘ দূতের পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৩০ মার্চ – জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা তার দীর্ঘ ১২ বছরের কূটনৈতিক জীবনের ইতি টেনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রকাশ্য পদত্যাগপত্রের মাধ্যমে তিনি দাবি করেছেন যে, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সাফা তার বার্তায় উল্লেখ করেছেন, পরিস্থিতি কতটা ভয়াবহ তা সাধারণ মানুষ এখনো বুঝতে পারছে না। তেহরান প্রায় এক কোটি মানুষের একটি ঘনবসতিপূর্ণ শহর। এই তথ্য ফাঁস করার জন্য তিনি তার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয় ঘটার আগেই তা ঠেকাতে এবং মানবতাবিরোধী অপরাধের অংশ বা নীরব সাক্ষী না হতেই তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার অভিযোগ, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি অত্যন্ত শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন।

তিনি জানান, শীর্ষ কর্মকর্তারা গাজায় চলমান ঘটনাকে গণহত্যা, লেবাননের পরিস্থিতিকে যুদ্ধাপরাধ বা জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলতে অস্বীকৃতি জানাচ্ছেন।

সাফা আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে স্বাধীনভাবে মত প্রকাশের চেষ্টা করায় তিনি নিজে এবং তার পরিবার একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন।

সাফার এই চাঞ্চল্যকর দাবির আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখিও একটি সাক্ষাৎকারে একই ধরনের শঙ্কার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এমন একটি ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মতে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক কোনো ঘটনা, যা তাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনা ঘটলে এর পরিণতি শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য কয়েক দশক ধরে স্থায়ী হবে এবং কোনো প্রস্তুতি দিয়েই এর ক্ষতি ঠেকানো সম্ভব নয়।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতির অভিযোগ, জাতিসংঘ দূতের পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতির অভিযোগ, জাতিসংঘ দূতের পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩০ মার্চ – জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা তার দীর্ঘ ১২ বছরের কূটনৈতিক জীবনের ইতি টেনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রকাশ্য পদত্যাগপত্রের মাধ্যমে তিনি দাবি করেছেন যে, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।সাফা তার বার্তায় উল্লেখ করেছেন, পরিস্থিতি কতটা ভয়াবহ তা সাধারণ মানুষ এখনো বুঝতে পারছে না। তেহরান প্রায় এক কোটি মানুষের একটি ঘনবসতিপূর্ণ শহর। এই তথ্য ফাঁস করার জন্য তিনি তার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন বলে জানিয়েছেন।একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয় ঘটার আগেই তা ঠেকাতে এবং মানবতাবিরোধী অপরাধের অংশ বা নীরব সাক্ষী না হতেই তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার অভিযোগ, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি অত্যন্ত শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন।তিনি জানান, শীর্ষ কর্মকর্তারা গাজায় চলমান ঘটনাকে গণহত্যা, লেবাননের পরিস্থিতিকে যুদ্ধাপরাধ বা জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলতে অস্বীকৃতি জানাচ্ছেন।সাফা আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে স্বাধীনভাবে মত প্রকাশের চেষ্টা করায় তিনি নিজে এবং তার পরিবার একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন।সাফার এই চাঞ্চল্যকর দাবির আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখিও একটি সাক্ষাৎকারে একই ধরনের শঙ্কার কথা জানিয়েছিলেন।তিনি বলেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এমন একটি ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মতে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক কোনো ঘটনা, যা তাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে।তিনি সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনা ঘটলে এর পরিণতি শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য কয়েক দশক ধরে স্থায়ী হবে এবং কোনো প্রস্তুতি দিয়েই এর ক্ষতি ঠেকানো সম্ভব নয়।এনএন/ ৩০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×