হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে মার্কিন সামরিক অভিযান প্রায় শেষ পর্যায়ে: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

স্থানীয় সময় বুধবার এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ট্রাম্প উল্লেখ করেন, ইরানে তাদের চূড়ান্ত কাজ শেষ করতে সম্ভবত আর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জানান যে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের বিষয়টি অত্যন্ত আনন্দের। গত চার সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত ও চূড়ান্ত জয় এনে দিয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি ট্রাম্প আবারও অভিযোগ করেন যে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল, যদিও এর সপক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ দেননি।

অন্যদিকে ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় ইরান নিজেদের ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমিয়ে আনতে সম্মত হয় এবং বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে মার্কিন সামরিক অভিযান প্রায় শেষ পর্যায়ে: ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে মার্কিন সামরিক অভিযান প্রায় শেষ পর্যায়ে: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।স্থানীয় সময় বুধবার এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।ট্রাম্প উল্লেখ করেন, ইরানে তাদের চূড়ান্ত কাজ শেষ করতে সম্ভবত আর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।মার্কিন প্রেসিডেন্ট জানান যে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের বিষয়টি অত্যন্ত আনন্দের। গত চার সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত ও চূড়ান্ত জয় এনে দিয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি ট্রাম্প আবারও অভিযোগ করেন যে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল, যদিও এর সপক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ দেননি।অন্যদিকে ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় ইরান নিজেদের ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমিয়ে আনতে সম্মত হয় এবং বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন।এনএন/ ২ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×