হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


তেহরান, ২৬ মে – দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪০ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এর দাম কিছুটা কমলেও বর্তমান পরিস্থিতিতে তা আবার ঊর্ধ্বমুখী। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৯১ দশমিক ২৫ ডলারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সেনাদের সুরক্ষার স্বার্থে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানি গণমাধ্যমগুলো হরমুজ প্রণালির নিকটবর্তী বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সীমিত করায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট উত্তরণে কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী।

এনএন/ ২৬ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৬ মে – দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪০ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এর দাম কিছুটা কমলেও বর্তমান পরিস্থিতিতে তা আবার ঊর্ধ্বমুখী। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৯১ দশমিক ২৫ ডলারে।মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সেনাদের সুরক্ষার স্বার্থে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে।অন্যদিকে ইরানি গণমাধ্যমগুলো হরমুজ প্রণালির নিকটবর্তী বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সীমিত করায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট উত্তরণে কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী।এনএন/ ২৬ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×