হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১১ জানুয়ারি – ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করার প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এসব পরিকল্পনায় কোথায় ও কীভাবে হামলা চালানো যেতে পারে—সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য হামলার একাধিক পরিকল্পনার মধ্যে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার বিকল্পও রয়েছে। যদিও এসব পরিকল্পনার কোনোটি বাস্তবায়নের বিষয়ে এখনো ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে।

নিরাপত্তা বাহিনীর কঠোরতায় রক্তাক্ত ইরান

তেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, অনেক তরুণকে সরাসরি মাথা ও হৃদপিণ্ড লক্ষ্য করে গুলি করা হয়েছে। অন্যদিকে, একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানান, আহতের সংখ্যা এত বেশি ছিল যে হাসপাতালকে ‘ক্রাইসিস মুডে’ যেতে হয়েছে।

এদিকে, সংঘর্ষে বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১১ জানুয়ারি – ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করার প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এসব পরিকল্পনায় কোথায় ও কীভাবে হামলা চালানো যেতে পারে—সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য হামলার একাধিক পরিকল্পনার মধ্যে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার বিকল্পও রয়েছে। যদিও এসব পরিকল্পনার কোনোটি বাস্তবায়নের বিষয়ে এখনো ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে।নিরাপত্তা বাহিনীর কঠোরতায় রক্তাক্ত ইরানতেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, অনেক তরুণকে সরাসরি মাথা ও হৃদপিণ্ড লক্ষ্য করে গুলি করা হয়েছে। অন্যদিকে, একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানান, আহতের সংখ্যা এত বেশি ছিল যে হাসপাতালকে ‘ক্রাইসিস মুডে’ যেতে হয়েছে।এদিকে, সংঘর্ষে বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×