হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৩ মে – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা বর্তমানে অনেক কাছাকাছি অবস্থানে রয়েছেন।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

ট্রাম্প বলেন, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা সম্ভব হবে। এছাড়া ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তা নিশ্চিত করাও এই চুক্তির অন্যতম লক্ষ্য।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করবেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল চাহিদা পূরণ করা হবে।

একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও জানিয়েছে যে, গত তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পরমাণু কর্মসূচি এবং তেহরানের নিয়ন্ত্রণে থাকা তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই পক্ষকে আলোচনার সুযোগ দিতে ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির পর থেকেই ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সামরিক হামলার দুই বিপরীতমুখী অবস্থানের মাঝে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এনএন/ ২৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি: ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির খুব কাছাকাছি: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৩ মে – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা বর্তমানে অনেক কাছাকাছি অবস্থানে রয়েছেন।শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।ট্রাম্প বলেন, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা সম্ভব হবে। এছাড়া ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তা নিশ্চিত করাও এই চুক্তির অন্যতম লক্ষ্য।মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করবেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল চাহিদা পূরণ করা হবে।একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও জানিয়েছে যে, গত তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।পরমাণু কর্মসূচি এবং তেহরানের নিয়ন্ত্রণে থাকা তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই পক্ষকে আলোচনার সুযোগ দিতে ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির পর থেকেই ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সামরিক হামলার দুই বিপরীতমুখী অবস্থানের মাঝে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।এনএন/ ২৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×