হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরান সংকট জুনে গড়ালে সাড়ে ৪ কোটি মানুষ চরম খাদ্যাভাবে পড়বে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন


তেহরান, ১৭ মার্চ – ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ আগামী জুন মাস পর্যন্ত গড়ালে বিশ্বজুড়ে আরও প্রায় চার কোটি পঞ্চাশ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়বে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।

মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

প্রতিবেদনে বলা হয় গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের পথগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংকটাপন্ন অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।

ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের জানান চলমান অস্থিরতায় খাদ্য, জ্বালানি এবং পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে নতুন করে আরও বিপুল সংখ্যক মানুষ চরম ক্ষুধার মুখে পড়তে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বে মোট ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাবে। বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি সতর্ক করেন যা অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতির ইঙ্গিত দেয়।

তিনি উল্লেখ করেন এই অতিরিক্ত ব্যয় এমন এক সময়ে যোগ হয়েছে যখন বিভিন্ন দাতা দেশ নিজেদের প্রতিরক্ষা খাতে বেশি জোর দিচ্ছে। এর ফলে বিশ্ব খাদ্য কর্মসূচির বাজেটে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরান সংকট জুনে গড়ালে সাড়ে ৪ কোটি মানুষ চরম খাদ্যাভাবে পড়বে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরান সংকট জুনে গড়ালে সাড়ে ৪ কোটি মানুষ চরম খাদ্যাভাবে পড়বে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৭ মার্চ – ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ আগামী জুন মাস পর্যন্ত গড়ালে বিশ্বজুড়ে আরও প্রায় চার কোটি পঞ্চাশ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়বে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয় গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের পথগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও সংকটাপন্ন অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের জানান চলমান অস্থিরতায় খাদ্য, জ্বালানি এবং পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে নতুন করে আরও বিপুল সংখ্যক মানুষ চরম ক্ষুধার মুখে পড়তে পারে।তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বে মোট ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাবে। বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি সতর্ক করেন যা অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতির ইঙ্গিত দেয়।তিনি উল্লেখ করেন এই অতিরিক্ত ব্যয় এমন এক সময়ে যোগ হয়েছে যখন বিভিন্ন দাতা দেশ নিজেদের প্রতিরক্ষা খাতে বেশি জোর দিচ্ছে। এর ফলে বিশ্ব খাদ্য কর্মসূচির বাজেটে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।এনএন/ ১৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×