হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৮ জানুয়ারি – ইসরাইলি হামলায় ধ্বংসপ্রায় গাজা। মৃত্যুপুরী উপত্যাকাটিতে বর্বরতা এখনো অব্যাহত। কিছুই আর অবশিষ্ট নেই সেখানে। মাথা গোজার ঠাঁইও নেই বেঁচে যাওয়া বাসিন্দাদের।

তাঁবুর দেয়ালে ঘেরা মাটির বিছানাই তাদের একমাত্র ঘর। তবে ভয় সেখানেও- ইসরাইলি বোমার ভয়। তবুও শত অনিশ্চয়তার মধ্যেও বেঁচে থাকার চেষ্টা চলছে সে ঘরেই। ইসরাইলের হামলা থেকে বাঁচতে তাঁবুর ভেতরই গর্ত খুঁড়ে থাকছেন অসহায় বাসিন্দারা। রয়টার্স।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তায়সীর ওবাইদ। গাজার দেইর আল-বালাহ অঞ্চলে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে পরিবারের সদস্যদের নিয়ে বাস করছেন তিনি।

ওবাইদ বলেছেন, তাঁবুর ভেতরকার এই গর্ত তার পরিবারকে কিছুটা হলেও রক্ষা করবে নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে। কিছুটা অসুবিধা থাকলেও বিশেষ এই ব্যবস্থা তাদেরকে নিরাপত্তা দেবে বলেও জানিয়েছেন তিনি। ওবাইদ আরও বলেছেন, ‘যুদ্ধ শব্দটি সহজ নয়। মানুষ যেটুকু কল্পনা করতে পারে, যুদ্ধ ও হামলা তার চেয়েও বেশি কিছু। যুদ্ধ হলো খাবার, নিঃশ্বাস ও পানি।

শিশুদের মুখে খাবার জোটানো কঠিন। যুদ্ধ তিন বর্ণের একটা শব্দ হতে পারে কিন্তু এটার অর্থ অনেক বড়। কেউ বাস্তবে যুদ্ধের মুখোমুখি না হলে এটার ব্যথা অনুভব করতে পারবে না। শত অনিশ্চয়তার মধ্যেও হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই পরিবারের ১০ সদস্যের ভোগান্তি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। খাদ্যের অভাব দূর করতে তাঁবুর পাশেই ছোট জমিতে করছেন শাকসবজির চাষ। পরবর্তীতে ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।

কাতার এবং মিসরীয় মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় আলোচনার জন্য ইসরাইলের একটি প্রতিনিধি দোহায় পাঠিয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৮ জানুয়ারি – ইসরাইলি হামলায় ধ্বংসপ্রায় গাজা। মৃত্যুপুরী উপত্যাকাটিতে বর্বরতা এখনো অব্যাহত। কিছুই আর অবশিষ্ট নেই সেখানে। মাথা গোজার ঠাঁইও নেই বেঁচে যাওয়া বাসিন্দাদের।তাঁবুর দেয়ালে ঘেরা মাটির বিছানাই তাদের একমাত্র ঘর। তবে ভয় সেখানেও- ইসরাইলি বোমার ভয়। তবুও শত অনিশ্চয়তার মধ্যেও বেঁচে থাকার চেষ্টা চলছে সে ঘরেই। ইসরাইলের হামলা থেকে বাঁচতে তাঁবুর ভেতরই গর্ত খুঁড়ে থাকছেন অসহায় বাসিন্দারা। রয়টার্স।তায়সীর ওবাইদ। গাজার দেইর আল-বালাহ অঞ্চলে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে পরিবারের সদস্যদের নিয়ে বাস করছেন তিনি।ওবাইদ বলেছেন, তাঁবুর ভেতরকার এই গর্ত তার পরিবারকে কিছুটা হলেও রক্ষা করবে নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে। কিছুটা অসুবিধা থাকলেও বিশেষ এই ব্যবস্থা তাদেরকে নিরাপত্তা দেবে বলেও জানিয়েছেন তিনি। ওবাইদ আরও বলেছেন, ‘যুদ্ধ শব্দটি সহজ নয়। মানুষ যেটুকু কল্পনা করতে পারে, যুদ্ধ ও হামলা তার চেয়েও বেশি কিছু। যুদ্ধ হলো খাবার, নিঃশ্বাস ও পানি।শিশুদের মুখে খাবার জোটানো কঠিন। যুদ্ধ তিন বর্ণের একটা শব্দ হতে পারে কিন্তু এটার অর্থ অনেক বড়। কেউ বাস্তবে যুদ্ধের মুখোমুখি না হলে এটার ব্যথা অনুভব করতে পারবে না। শত অনিশ্চয়তার মধ্যেও হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই পরিবারের ১০ সদস্যের ভোগান্তি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। খাদ্যের অভাব দূর করতে তাঁবুর পাশেই ছোট জমিতে করছেন শাকসবজির চাষ। পরবর্তীতে ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।কাতার এবং মিসরীয় মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় আলোচনার জন্য ইসরাইলের একটি প্রতিনিধি দোহায় পাঠিয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি।সূত্র: যুগান্তরআইএ/ ০৮ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×