হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসলামী ব্যাংক নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩ জুন – ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন যে সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।

বুধবার রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমানে আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

তিনি সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার সমালোচনা করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন যে দেশ এভাবে চলতে পারে না। জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে না।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানান।

কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, শাহ আলম তুহিন ও অধ্যাপক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

এনএন/ ৩ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ইসলামী ব্যাংক নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসলামী ব্যাংক নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ জুন – ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন যে সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।বুধবার রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমানে আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।তিনি সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার সমালোচনা করেন।দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন যে দেশ এভাবে চলতে পারে না। জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে না।দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানান।কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, শাহ আলম তুহিন ও অধ্যাপক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।এনএন/ ৩ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×