হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৮:০২ অপরাহ্ন


কুমিল্লা, ২৯ আগস্ট – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা।

তিনি বলেন, আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর; দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

ডা. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম প্রমুখ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২৯ আগস্ট – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা।তিনি বলেন, আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর; দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।ডা. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম প্রমুখ।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×