হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন


ঢাকা, ১২ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করে, যার মধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া আগের দিন রোববারের (১১ জানুয়ারি) একটি আপিলও এদিন মঞ্জুর করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেজমেন্ট-২-এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন কারণে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন শুনানিতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি চারজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং একজনের আপিল শোনা হয়নি।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি হয়েছে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সূচি রাখা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করে, যার মধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া আগের দিন রোববারের (১১ জানুয়ারি) একটি আপিলও এদিন মঞ্জুর করা হয়।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেজমেন্ট-২-এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন কারণে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন শুনানিতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি চারজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং একজনের আপিল শোনা হয়নি।রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি হয়েছে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সূচি রাখা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×