হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত তারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ জুন ২০২২, ০৮:৪৮ অপরাহ্ন

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। এসময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, আতিকুর রহমান ওরফে লাভলু ও মো. শাহজাহান। রোববার (২৬ জুন) রাতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবি তেজগাঁও বিভাগের দাবি, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, তথ্য আসে মতিঝিলের ফকিরাপুল এলাকার তোতা মিয়া ম্যানশনের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ডিবি কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করত। সেগুলো তারা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত তারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত তারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ জুন ২০২২, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। এসময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, আতিকুর রহমান ওরফে লাভলু ও মো. শাহজাহান। রোববার (২৬ জুন) রাতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। ডিবি তেজগাঁও বিভাগের দাবি, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, তথ্য আসে মতিঝিলের ফকিরাপুল এলাকার তোতা মিয়া ম্যানশনের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করত। সেগুলো তারা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×