হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে আটটায় ওয়াহেদর পাড়া হাসের দিঘী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফেরখিল গ্রামের আলী আহমদের পুত্র।

তিনি তার নিজস্ব গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় গুরুতর আহত নুরুল হককে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এ প্রতিবেদন তৈরি করার সময় মরদেহ নিজ বাড়িতেই ছিল। স্থানীয় সংবাদকর্মী বজলুর রহমান জানান, এলাকার জনপ্রতিনিধি ও পারিবারিকভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ দুর্ঘটনার ব্যাপারে তাকে ফোনে অবহিত করেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না দেয়ায় পুলিশের কোন করণীয় থাকার কথা নয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটায় ওয়াহেদর পাড়া হাসের দিঘী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফেরখিল গ্রামের আলী আহমদের পুত্র। তিনি তার নিজস্ব গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় গুরুতর আহত নুরুল হককে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন তৈরি করার সময় মরদেহ নিজ বাড়িতেই ছিল। স্থানীয় সংবাদকর্মী বজলুর রহমান জানান, এলাকার জনপ্রতিনিধি ও পারিবারিকভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছিল। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ দুর্ঘটনার ব্যাপারে তাকে ফোনে অবহিত করেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না দেয়ায় পুলিশের কোন করণীয় থাকার কথা নয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×