হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে নির্বাচনি সহিংসতায় যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সফুর আলম পশ্চিম পোকখালী এলাকার নুর উদ্দিনের ছেলে। তিনি টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের কর্মী বলে দাবি করা হচ্ছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলম ও মোটরসাইকেল প্রতীকের এজেন্ট মাসুদের ভাই সাইদুলের সঙ্গে হাতাহাতি হয়। বিষয়টি মাসুদ জানতে পারার পর সাইদুলের সঙ্গে সফুর আলমের ঝগড়া বাধে। একপর্যায়ে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের স্বজন ও টেলিফোনের সমর্থকরা মাসুদের ঘর ভাঙচুর করে। এসময় অন্তত ৬/৭ জন আহত হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওতে নির্বাচনি সহিংসতায় যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে নির্বাচনি সহিংসতায় যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সফুর আলম পশ্চিম পোকখালী এলাকার নুর উদ্দিনের ছেলে। তিনি টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের কর্মী বলে দাবি করা হচ্ছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলম ও মোটরসাইকেল প্রতীকের এজেন্ট মাসুদের ভাই সাইদুলের সঙ্গে হাতাহাতি হয়। বিষয়টি মাসুদ জানতে পারার পর সাইদুলের সঙ্গে সফুর আলমের ঝগড়া বাধে। একপর্যায়ে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের স্বজন ও টেলিফোনের সমর্থকরা মাসুদের ঘর ভাঙচুর করে। এসময় অন্তত ৬/৭ জন আহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×