হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে এসএসসি-দাখিলে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাবেক ছাত্রনেতা ও ঈদগাঁও ইউনিয়ন …

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাবেক ছাত্রনেতা ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেলের উদ্যোগে ও সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদবী।

প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি,খুটাখালি তমিজিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, মাস্টার ছৈয়দুল আলম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তৈয়ব উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ এবং শিক্ষানুরাগী অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, শেফাইল উদ্দিন, আতিকুর রহমান মানিক, নুরুল আমিন হেলালী,আজিজুর রহমান রাজু,উপজেলা শিবির সেক্রেটারি তানভির হাসান, শিবির নেতা তৌহিদুল ইসলামসহ শিক্ষাবিদ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অতিথিরা বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রিশাদুল ইসলাম রিফাত ও পালাকাটা ক্যাডেট মাদরাসার
আব্দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শেষে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঈদগাঁওয়ে এসএসসি-দাখিলে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় ঈদগাঁও। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে এসএসসি-দাখিলে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে এসএসসি-দাখিলে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাবেক ছাত্রনেতা ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেলের উদ্যোগে ও সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদবী। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি,খুটাখালি তমিজিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, মাস্টার ছৈয়দুল আলম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তৈয়ব উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ এবং শিক্ষানুরাগী অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন। ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, শেফাইল উদ্দিন, আতিকুর রহমান মানিক, নুরুল আমিন হেলালী,আজিজুর রহমান রাজু,উপজেলা শিবির সেক্রেটারি তানভির হাসান, শিবির নেতা তৌহিদুল ইসলামসহ শিক্ষাবিদ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিরা বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রিশাদুল ইসলাম রিফাত ও পালাকাটা ক্যাডেট মাদরাসার আব্দুর রহমান। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শেষে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×