হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে ফের দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি- ৬৫ ভরি স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ মালামালের লুট

আনোয়ার হোছাইন ,ঈদগাঁও::

আনোয়ার হোছাইন ,ঈদগাঁও::

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফের পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার,লাখো নগদ টাকাসহ দেড় কোটি টাকা মূল্যমানের মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এসময় ডাকাতদলের মারধরে কয়েকজন আহতও…

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফের পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার,লাখো নগদ টাকাসহ দেড় কোটি টাকা মূল্যমানের মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাতদল।

এসময় ডাকাতদলের মারধরে কয়েকজন আহতও হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ইসলামাবাদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য টেকপাড়ার বাসিন্দা নুরুচ্ছফা জানান, তিনি চিংড়ি ঘেরের কাজে রাতে ঘরে ছিলেন না।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বাড়িতে পরিবারের মহিলা সদস্য ও দাওয়াতে আসা মহিলা সদস্যরা ছাড়া কোন পুরুষ সদস্য ছিলনা।এ সুযোগে রাত ৩টার দিকে সশস্ত্র ডাকাতদল গ্রীল কেটে ঘরে প্রবেশ করে।

পরে তার স্ত্রী আমেনা(৫০) ও এক শিশু নাতিকে ব্যাপক মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত নগদ ২১ লক্ষ টাকা, রক্ষিত ও মহিলাদের পরনে থাকা ৫০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার,৪ টি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

লুটকালে ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।মোটরসাইকেল যোগে হানা দেয়া ডাকাতদল মূহূর্তেই ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান।

তিনি আরো জানান তার ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।পরে পুলিশ খবর পেয়ে ভোরে ওসির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একই রাতে পৃথক অপর ডাকাতির ঘটনায় একই কায়দায় কাছাকাছি সময়ে সশস্ত্র ডাকাতদল পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম পোকখালীর মো: হোছন (প্রকাশ দাড়ি মাছন) এর ঘরের গ্রীল কেটে তার পুত্র নুর মোহাম্মদ এর স্ত্রীর ১৬ ভরি স্বর্ণ,নগদ ৩ লক্ষ ৫০হাজার টাকা ও দামি ৩টি এন্ড্রয়েড মোবাইল আর ৮০ লক্ষ টাকার একটি চেকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ডাকাতদলও মোটরসাইকেল যোগে ডাকাতি সংঘটিত করে চলে যায় বলে জানান মোঃ হোছন। এছাড়া ডাকাতরা ঘরের মূল্যবান অনেক জিনিসপত্রও ভাঙচুর করে জানান।

পরে সংবাদ পেয়ে সকালে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তিনি পৃথক ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্তের চেষ্টা চলছে বলে জানান।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত থেকে গত বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত পর্যন্ত উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

যার মধ্যে গত মঙ্গলবার ও বুধবার চব্বিশ ঘন্টার ব্যবধানে চারটি ডাকাতির ঘটনা ঘটল।তার মধ্যে তিনটি বসতঘরে ডাকাতির চিত্র ছিল একই রকম।

লোহার গ্রীল কেটে ও মোটরসাইকেল যোগে এসব ডাকাতির ঘটনা ঘটিয়ে এত রাতে ডাকাতদল কিভাবে সড়ক পথে নিরাপদে স্থান ত্যাগ করে তা নিয়ে প্রশাসনের ভুমিকায় প্রশ্ন তুলছেন ডাকাত আতঙ্কে থাকা উপজেলার জনগণ।

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও বর্তমান প্রশাসন কোন ভাবেই পরিস্থিতির নিয়ন্ত্রন নিতে পারছেনা।তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর ভুমিকা দাবি করেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঈদগাঁওয়ে ফের দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি- ৬৫ ভরি স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ মালামালের লুট সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফের পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার,লাখো নগদ টাকাসহ দেড় কোটি টাকা মূল্যমানের মালামাল লু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে ফের দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি- ৬৫ ভরি স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ মালামালের লুট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে ফের দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি- ৬৫ ভরি স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ মালামালের লুট

প্রতিবেদক: আনোয়ার হোছাইন ,ঈদগাঁও:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফের পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার,লাখো নগদ টাকাসহ দেড় কোটি টাকা মূল্যমানের মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এসময় ডাকাতদলের মারধরে কয়েকজন আহতও হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ইসলামাবাদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য টেকপাড়ার বাসিন্দা নুরুচ্ছফা জানান, তিনি চিংড়ি ঘেরের কাজে রাতে ঘরে ছিলেন না। বাড়িতে পরিবারের মহিলা সদস্য ও দাওয়াতে আসা মহিলা সদস্যরা ছাড়া কোন পুরুষ সদস্য ছিলনা।এ সুযোগে রাত ৩টার দিকে সশস্ত্র ডাকাতদল গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। পরে তার স্ত্রী আমেনা(৫০) ও এক শিশু নাতিকে ব্যাপক মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত নগদ ২১ লক্ষ টাকা, রক্ষিত ও মহিলাদের পরনে থাকা ৫০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার,৪ টি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে যায়। লুটকালে ডাকাতদল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।মোটরসাইকেল যোগে হানা দেয়া ডাকাতদল মূহূর্তেই ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান। তিনি আরো জানান তার ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।পরে পুলিশ খবর পেয়ে ভোরে ওসির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই রাতে পৃথক অপর ডাকাতির ঘটনায় একই কায়দায় কাছাকাছি সময়ে সশস্ত্র ডাকাতদল পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম পোকখালীর মো: হোছন (প্রকাশ দাড়ি মাছন) এর ঘরের গ্রীল কেটে তার পুত্র নুর মোহাম্মদ এর স্ত্রীর ১৬ ভরি স্বর্ণ,নগদ ৩ লক্ষ ৫০হাজার টাকা ও দামি ৩টি এন্ড্রয়েড মোবাইল আর ৮০ লক্ষ টাকার একটি চেকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ডাকাতদলও মোটরসাইকেল যোগে ডাকাতি সংঘটিত করে চলে যায় বলে জানান মোঃ হোছন। এছাড়া ডাকাতরা ঘরের মূল্যবান অনেক জিনিসপত্রও ভাঙচুর করে জানান। পরে সংবাদ পেয়ে সকালে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানান। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তিনি পৃথক ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্তের চেষ্টা চলছে বলে জানান। প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত থেকে গত বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত পর্যন্ত উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। যার মধ্যে গত মঙ্গলবার ও বুধবার চব্বিশ ঘন্টার ব্যবধানে চারটি ডাকাতির ঘটনা ঘটল।তার মধ্যে তিনটি বসতঘরে ডাকাতির চিত্র ছিল একই রকম। লোহার গ্রীল কেটে ও মোটরসাইকেল যোগে এসব ডাকাতির ঘটনা ঘটিয়ে এত রাতে ডাকাতদল কিভাবে সড়ক পথে নিরাপদে স্থান ত্যাগ করে তা নিয়ে প্রশাসনের ভুমিকায় প্রশ্ন তুলছেন ডাকাত আতঙ্কে থাকা উপজেলার জনগণ। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও বর্তমান প্রশাসন কোন ভাবেই পরিস্থিতির নিয়ন্ত্রন নিতে পারছেনা।তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর ভুমিকা দাবি করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×