হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‎ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ‎

‎আনোয়ার হোছাইন প্রতিনিধি,ঈদগাঁও::

‎আনোয়ার হোছাইন প্রতিনিধি,ঈদগাঁও::

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।…

‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আবছার উদ্দিনের মালিকানাধীন ঈদগাঁও জনতা মোটরস, মাওলানা শামসুদ্দিনের জামিল হার্ডওয়্যার এবং মামুনুর রশীদের মডার্ন হোমস।
‎
‎ঈদগাঁও জনতা মোটরসের স্বত্বাধিকারী আবছার উদ্দিন জানান, হঠাৎ আগুন দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক হচ্ছে উক্ত শাহ্ ফকির বাজার ব্যবসা পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান ।
‎
অগ্নিকান্ডস্থল মহাসড়কের পাশে হওয়ায় আগুনের তীব্রতা ও জনগণের আগুন নেভানোর চেস্টার কারণে দীর্ঘক্ষণ সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

বাজার ব্যবসায়ীদের অভিযোগ, ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় মহাসড়কের পাশে অগ্নিসংযোগ হওয়ার পরও পাশ্ববর্তী রামু উপজেলা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই উক্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলোর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডস্থল থানার নিকটে হওয়ায় স্থানীয়দের পাশাপাশি ঈদগাঁও পুলিশও আগুন নেভানোর কাজে অংশ নেন বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ‎ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ‎ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‎ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ‎

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‎ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ‎

প্রতিবেদক: ‎আনোয়ার হোছাইন প্রতিনিধি,ঈদগাঁও:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‎ ‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আবছার উদ্দিনের মালিকানাধীন ঈদগাঁও জনতা মোটরস, মাওলানা শামসুদ্দিনের জামিল হার্ডওয়্যার এবং মামুনুর রশীদের মডার্ন হোমস। ‎ ‎ঈদগাঁও জনতা মোটরসের স্বত্বাধিকারী আবছার উদ্দিন জানান, হঠাৎ আগুন দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক হচ্ছে উক্ত শাহ্ ফকির বাজার ব্যবসা পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান । ‎ অগ্নিকান্ডস্থল মহাসড়কের পাশে হওয়ায় আগুনের তীব্রতা ও জনগণের আগুন নেভানোর চেস্টার কারণে দীর্ঘক্ষণ সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বাজার ব্যবসায়ীদের অভিযোগ, ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় মহাসড়কের পাশে অগ্নিসংযোগ হওয়ার পরও পাশ্ববর্তী রামু উপজেলা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই উক্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলোর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডস্থল থানার নিকটে হওয়ায় স্থানীয়দের পাশাপাশি ঈদগাঁও পুলিশও আগুন নেভানোর কাজে অংশ নেন বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×