হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও কলেজে চরম ফলাফল বিপর্যয় -৪৭৪ জনের মধ্যে ৮৪ জন উত্তীর্ণ, মাদ্রাসায় ঈর্ষনীয় ফলাফল

আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র কলেজ ঈদগাহ রশিদ আহমদ কলেজ ১৬ অক্টোবর দেশ জুড়ে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায় ,২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজের বিভিন্ন বিভাগ থেকে সর্বমোট ৪৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।এর মধ্যে প্রকাশিত ফলাফলে মাত্র ৮৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এতে তিন মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সচেতন নাগরিক ও অভিভাবকদের ফলাফল নিয়ে বিরুপ মন্তব্য করতে দেখা যায়। অনেকে এ ফলাফল বিপর্যয়ের জন্য কলেজ ব্যবস্থাপনাকে দায়ী করলেও আবার অনেকে অভিভাবকদের খামখেয়ালিপনা ও শিক্ষার্থীদের অতিমাত্রায় মোবাইল আসক্তিকে দায়ী করছেন।

অপরদিকে এ কলেজের এক কিলোমিটারের মধ্যে থাকা ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এইচএসসি সমমানের আলিম পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছেন। মোট ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৭ মেধাবী শিক্ষার্থী জিপিএ ৫ অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এছাড়া উপজেলার উচ্চ মাধ্যমিক মানের অপর প্রতিষ্ঠান মমতাজুল উলুম ফরিদিয়া আলীম মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাশ করে শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছেন।

পাশাপাশি সমমানের তিন প্রতিষ্ঠানের ফলাফল সম্পুর্ন বিপরীত হওয়াতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা ও ভুমিকাকে এর জন্য দায়ী করছেন অনেকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁও কলেজে চরম ফলাফল বিপর্যয় -৪৭৪ জনের মধ্যে ৮৪ জন উত্তীর্ণ, মাদ্রাসায় ঈর্ষনীয় ফলাফল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও কলেজে চরম ফলাফল বিপর্যয় -৪৭৪ জনের মধ্যে ৮৪ জন উত্তীর্ণ, মাদ্রাসায় ঈর্ষনীয় ফলাফল

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র কলেজ ঈদগাহ রশিদ আহমদ কলেজ ১৬ অক্টোবর দেশ জুড়ে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায় ,২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজের বিভিন্ন বিভাগ থেকে সর্বমোট ৪৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।এর মধ্যে প্রকাশিত ফলাফলে মাত্র ৮৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এতে তিন মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সচেতন নাগরিক ও অভিভাবকদের ফলাফল নিয়ে বিরুপ মন্তব্য করতে দেখা যায়। অনেকে এ ফলাফল বিপর্যয়ের জন্য কলেজ ব্যবস্থাপনাকে দায়ী করলেও আবার অনেকে অভিভাবকদের খামখেয়ালিপনা ও শিক্ষার্থীদের অতিমাত্রায় মোবাইল আসক্তিকে দায়ী করছেন। অপরদিকে এ কলেজের এক কিলোমিটারের মধ্যে থাকা ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এইচএসসি সমমানের আলিম পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছেন। মোট ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৭ মেধাবী শিক্ষার্থী জিপিএ ৫ অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া উপজেলার উচ্চ মাধ্যমিক মানের অপর প্রতিষ্ঠান মমতাজুল উলুম ফরিদিয়া আলীম মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাশ করে শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছেন। পাশাপাশি সমমানের তিন প্রতিষ্ঠানের ফলাফল সম্পুর্ন বিপরীত হওয়াতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা ও ভুমিকাকে এর জন্য দায়ী করছেন অনেকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×