হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদুল আজহা কবে, জানাল মালয়েশিয়া-ব্রুনাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


কুয়ালালামপুর, ১৮ জুন – পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোবববার (১৮ জুন) দেশ তিনটি জানায়, আগামী ২৯ জুন তারা ঈদুল আজহা উদযাপন করবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

মূলত, পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেওয়া দেশের তালিকা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। রোববার আইএসি জানায়, পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিন ঘোষণা করেছে মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালন করা হবে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

অন্যদিকে, ব্রুনাইয়ের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও দেশটির সরকার আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়াও।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

মুসলিম সম্প্রদায়ের ‍দুটি বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিমরা এ উৎসব উদযাপন করে থাকেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়। প্রতিবছর এ মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে এ উৎসব উদযাপন করা হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এ উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদুল আজহা কবে, জানাল মালয়েশিয়া-ব্রুনাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদুল আজহা কবে, জানাল মালয়েশিয়া-ব্রুনাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ১৮ জুন – পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোবববার (১৮ জুন) দেশ তিনটি জানায়, আগামী ২৯ জুন তারা ঈদুল আজহা উদযাপন করবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মূলত, পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেওয়া দেশের তালিকা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। রোববার আইএসি জানায়, পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিন ঘোষণা করেছে মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালন করা হবে। অন্যদিকে, ব্রুনাইয়ের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও দেশটির সরকার আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়াও। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মুসলিম সম্প্রদায়ের ‍দুটি বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিমরা এ উৎসব উদযাপন করে থাকেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়। প্রতিবছর এ মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে এ উৎসব উদযাপন করা হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এ উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। সূত্র: জাগো নিউজআইএ/ ১৮ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×