হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৮ জুন – ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পেশাগত বা ব্যবসায়িক প্রয়োজনে ঈদের আগে যারা বাড়িতে যাননি, তেমন অনেকেই আজ বাড়ি যাচ্ছেন।

ঈদের পরেরদিন আজ মঙ্গলবার ঢাকার কাউন্টারগুলোতে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়। বিশেষ করে মানিকনগর, যাত্রাবাড়ী ও গাবতলীতে উৎসব পরিবেশ বিরাজ করছে যেন। একই চিত্র দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরেও।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

বাড়িফেরা যাত্রীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঈদের পরেরদিনেও ঢাকা ছাড়ছেন। ভোগান্তি এড়াতে, সঠিক সময়ে ছুটি না পেয়ে ও পরিবহন না পাওয়াসহ নানাবিধ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে, যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

গাবতলীর জেআর কাউন্টারের টিকিট বিক্রেতা ফরিদ হোসেন বলেন, আজও যাত্রীদের ভালো চাপ রয়েছে। যারা ছুটি পাননি ঈদের আগে, পথের ঝক্কি-ঝামেলা এড়াতে চান তারা আজ বাড়ি যাচ্ছেন। বাস নিয়মিত ছাড়ছে, যাত্রী চাহিদাও ভালো।

এদিকে, ঈদ শেষ করে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে। তবে এই হার বাড়ি যাওয়া যাত্রীদের তুলনায় কম। যাদের ঈদের ছুটি কম ছিল, কিংবা ঢাকায় ফেরার তাড়া রয়েছে, তারা আজ বাড়ি থেকে ফিরছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জুন – ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পেশাগত বা ব্যবসায়িক প্রয়োজনে ঈদের আগে যারা বাড়িতে যাননি, তেমন অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। ঈদের পরেরদিন আজ মঙ্গলবার ঢাকার কাউন্টারগুলোতে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়। বিশেষ করে মানিকনগর, যাত্রাবাড়ী ও গাবতলীতে উৎসব পরিবেশ বিরাজ করছে যেন। একই চিত্র দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরেও। বাড়িফেরা যাত্রীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঈদের পরেরদিনেও ঢাকা ছাড়ছেন। ভোগান্তি এড়াতে, সঠিক সময়ে ছুটি না পেয়ে ও পরিবহন না পাওয়াসহ নানাবিধ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে, যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গাবতলীর জেআর কাউন্টারের টিকিট বিক্রেতা ফরিদ হোসেন বলেন, আজও যাত্রীদের ভালো চাপ রয়েছে। যারা ছুটি পাননি ঈদের আগে, পথের ঝক্কি-ঝামেলা এড়াতে চান তারা আজ বাড়ি যাচ্ছেন। বাস নিয়মিত ছাড়ছে, যাত্রী চাহিদাও ভালো। এদিকে, ঈদ শেষ করে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে। তবে এই হার বাড়ি যাওয়া যাত্রীদের তুলনায় কম। যাদের ঈদের ছুটি কম ছিল, কিংবা ঢাকায় ফেরার তাড়া রয়েছে, তারা আজ বাড়ি থেকে ফিরছেন। সূত্র: আমাদের সময় আইএ/ ১৮ জুন ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×