হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদে ঢাকার নিরাপত্তায় অক্সিলারি ফোর্সে ৪২৬ জন নিয়োগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন




ঢাকা, ২৮ মার্চ – মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে। এ জন্য প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দিয়েছে। এবার ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ফোর্সের সদস্যদের কার্যবিষয়ে তিনি বলেন, পুলিশকে সহায়তা করার জন্য ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন।

তবে কারা ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ পেয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেছিলেন, ধানমন্ডিতে এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা প্রতিরোধে এগিয়ে আসা পাঁচ নির্মাণশ্রমিককে অক্সিলারি ফোর্সে নিয়োগ দেওয়া হতে পারে।

তিনি জানান, এই ফোর্সের সদস্যদের হাতে একটি ব্যান্ড থাকবে। সেখানে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ২৮ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদে ঢাকার নিরাপত্তায় অক্সিলারি ফোর্সে ৪২৬ জন নিয়োগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদে ঢাকার নিরাপত্তায় অক্সিলারি ফোর্সে ৪২৬ জন নিয়োগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ মার্চ – মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে। এ জন্য প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দিয়েছে। এবার ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।ফোর্সের সদস্যদের কার্যবিষয়ে তিনি বলেন, পুলিশকে সহায়তা করার জন্য ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন।তবে কারা ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ পেয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।এর আগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেছিলেন, ধানমন্ডিতে এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা প্রতিরোধে এগিয়ে আসা পাঁচ নির্মাণশ্রমিককে অক্সিলারি ফোর্সে নিয়োগ দেওয়া হতে পারে।তিনি জানান, এই ফোর্সের সদস্যদের হাতে একটি ব্যান্ড থাকবে। সেখানে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা।সূত্র: একুশে টেলিভিশনআইএ/ ২৮ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×