হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদে মাছরাঙা টেলিভিশনে তারকাবহুল সিনেমা ‘উৎসব’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন


ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ঈদের আনন্দ ঘন মুহূর্তকে আরও রাঙিয়ে তুলতে ছোট পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে গত বছরের আলোচিত সিনেমা ‘উৎসব’। মাছরাঙা টেলিভিশনের পর্দায় ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল এই চলচ্চিত্রটি। চার্লস ডিকেন্সের বিশ্বখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

নব্বইয়ের দশকের পারিবারিক আবহ ও নস্টালজিয়া মেশানো এই গল্পের কেন্দ্রে রয়েছে এক কৃপণ ব্যক্তি। কাহিনি সূত্রে জানা যায়, এক উৎসবের রাতে ওই ব্যক্তির সামনে হাজির হয় তার অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা। তারা তাকে নিয়ে যায় অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক বিচিত্র সফরে, যার ফলে বদলে যেতে থাকে মানুষটি। গত বছরের ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

দেশে সাফল্যের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার প্রেক্ষাগৃহেও এটি সাড়া ফেলেছিল। সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। থ্রিলার ও অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে নিখাদ পারিবারিক গল্পের এই সিনেমাটি দর্শকদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদে মাছরাঙা টেলিভিশনে তারকাবহুল সিনেমা ‘উৎসব’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদে মাছরাঙা টেলিভিশনে তারকাবহুল সিনেমা ‘উৎসব’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ঈদের আনন্দ ঘন মুহূর্তকে আরও রাঙিয়ে তুলতে ছোট পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে গত বছরের আলোচিত সিনেমা ‘উৎসব’। মাছরাঙা টেলিভিশনের পর্দায় ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল এই চলচ্চিত্রটি। চার্লস ডিকেন্সের বিশ্বখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।নব্বইয়ের দশকের পারিবারিক আবহ ও নস্টালজিয়া মেশানো এই গল্পের কেন্দ্রে রয়েছে এক কৃপণ ব্যক্তি। কাহিনি সূত্রে জানা যায়, এক উৎসবের রাতে ওই ব্যক্তির সামনে হাজির হয় তার অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা। তারা তাকে নিয়ে যায় অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক বিচিত্র সফরে, যার ফলে বদলে যেতে থাকে মানুষটি। গত বছরের ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।দেশে সাফল্যের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার প্রেক্ষাগৃহেও এটি সাড়া ফেলেছিল। সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। থ্রিলার ও অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে নিখাদ পারিবারিক গল্পের এই সিনেমাটি দর্শকদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×