হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদে সাধারণের জন্য নতুন নোট দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক, কর্মকর্তাদের জন্য বিশেষ বরাদ্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন


ঢাকা, ৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নোট নেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ মার্চ জারি করা এক অভ্যন্তরীণ অফিস আদেশ অনুযায়ী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট সংগ্রহ করতে পারছেন। এতে বলা হয়েছে, নির্বাহী পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন

ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ৮ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ বরাদ্দ কার্যক্রম চলবে ১২ মার্চ পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক কর্মকর্তা। তাদের মতে, একদিকে ডিজিটাল লেনদেন বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে নিজেদের জন্য বিপুল পরিমাণ নগদ নতুন নোট বিতরণ করা হচ্ছে।

প্রতিবছর ঈদকে ঘিরে সাধারণ মানুষের জন্য নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। ঈদ সালামির অংশ হিসেবে নতুন নোটের আলাদা চাহিদা থাকে। কিন্তু এবার সাধারণ নাগরিকদের জন্য সেই সুযোগ না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদে সাধারণের জন্য নতুন নোট দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক, কর্মকর্তাদের জন্য বিশেষ বরাদ্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদে সাধারণের জন্য নতুন নোট দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক, কর্মকর্তাদের জন্য বিশেষ বরাদ্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নোট নেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ মার্চ জারি করা এক অভ্যন্তরীণ অফিস আদেশ অনুযায়ী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট সংগ্রহ করতে পারছেন। এতে বলা হয়েছে, নির্বাহী পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট বরাদ্দ রাখা হয়েছে।অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ৮ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ বরাদ্দ কার্যক্রম চলবে ১২ মার্চ পর্যন্ত।কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক কর্মকর্তা। তাদের মতে, একদিকে ডিজিটাল লেনদেন বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে নিজেদের জন্য বিপুল পরিমাণ নগদ নতুন নোট বিতরণ করা হচ্ছে।প্রতিবছর ঈদকে ঘিরে সাধারণ মানুষের জন্য নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। ঈদ সালামির অংশ হিসেবে নতুন নোটের আলাদা চাহিদা থাকে। কিন্তু এবার সাধারণ নাগরিকদের জন্য সেই সুযোগ না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×