হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ডাম্প ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযান চলাকালে একটি বালুবাহী ডাম্প ট্রাক জব্দ করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদী ও খালগুলোতে ভাঙনের ঝুঁকি বাড়ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন বলেন, “প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে থাকা ৯টি বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলার বালুখালী-১, দোছড়ি, পালংখালী, হিজলিয়া, ধোয়াংগারচর ও কুমারিয়ারছড়ার বালুমহালগুলোও রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ডাম্প ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ডাম্প ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
Print Image
পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযান চলাকালে একটি বালুবাহী ডাম্প ট্রাক জব্দ করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদী ও খালগুলোতে ভাঙনের ঝুঁকি বাড়ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন বলেন, "প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।" উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে থাকা ৯টি বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলার বালুখালী-১, দোছড়ি, পালংখালী, হিজলিয়া, ধোয়াংগারচর ও কুমারিয়ারছড়ার বালুমহালগুলোও রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×