হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম, ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

উখিয়ার কোটবাজার, কুতুপালংসহ বিভিন্ন স্টেশন এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ নির্দেশনা দেন।

পান্না আক্তার বলেন, উখিয়ার সড়কগুলো যানজটমুক্ত রাখতে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। যানজট নিরসনে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

আরও পড়ুন

ইরানে হামলার পরিকল্পনা প্রস্তুত যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় সামরিক বাহিনী

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়ছার এবং কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম, ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ ইউএনও’র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম, ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ ইউএনও’র

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
উখিয়ার কোটবাজার, কুতুপালংসহ বিভিন্ন স্টেশন এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করেছেন। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ নির্দেশনা দেন। পান্না আক্তার বলেন, উখিয়ার সড়কগুলো যানজটমুক্ত রাখতে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। যানজট নিরসনে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়ছার এবং কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×