হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আচারের প্যাকেটে ইয়াবা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় আচারের প্যাকেটে লুকানো ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকারে যাত্রীবেশে থাকা মঞ্জুর আলম (১৯) কে আটক করা হয়। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।

বিজিবি জানায়, সন্দেহ হলে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় তার ব্যাগ তল্লাশি করে ২৮টি বার্মিজ আচারের প্যাকেটে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর জানান, টেকনাফের ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার পৌঁছানোর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।” আটককৃত যুবক ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় আচারের প্যাকেটে ইয়াবা, যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আচারের প্যাকেটে ইয়াবা, যুবক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় আচারের প্যাকেটে লুকানো ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকারে যাত্রীবেশে থাকা মঞ্জুর আলম (১৯) কে আটক করা হয়। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা। বিজিবি জানায়, সন্দেহ হলে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় তার ব্যাগ তল্লাশি করে ২৮টি বার্মিজ আচারের প্যাকেটে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর জানান, টেকনাফের ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার পৌঁছানোর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।” আটককৃত যুবক ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×