কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালংখালী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ওই এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। পরে বালুখালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলের দিকে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে একটি পুরোনো পিস্তল পড়ে থাকতে দেখে। পরে সেটি জব্দ করা হয়।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়েছে।
ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা
অস্ত্রটির মালিক ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় পরিত্যক্ত পিস্তল উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।



মন্তব্য করুন