ইসলামাবাদ, ২২ মার্চ – এবারের মৌসুমে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। আর এতেই তৈরি হয়েছে এক নতুন বিপত্তি।
আইপিএলে দল পাওয়ায় শেষ মুহূর্তে পিএসএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অনেক তারকা ক্রিকেটার। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ওইসব ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
জানা গেছে, আইপিএলে চুক্তিবদ্ধ হওয়ার কারণে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং শ্রীলঙ্কার দাসুন শানাকা। এছাড়াও বিভিন্ন কারণ দেখিয়ে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়িয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, গুড়াকেশ মোতি এবং স্পেনসার জনসনের মতো পরিচিত ক্রিকেটাররা।
পিএসএল থেকে শেষ মুহূর্তে সরে যাওয়া এই খেলোয়াড়দের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত বছর করবিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনাটি স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, নিয়ম অনুযায়ী পিএসএল থেকে সরে দাঁড়ানো খেলোয়াড়দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পিসিবি প্রধান আরও উল্লেখ করেন যে, আইপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়া তাদের জন্য খুব বড় কোনো সমস্যা নয়। কারণ বিশ্বের অনেক তারকা খেলোয়াড় পিএসএলে অংশগ্রহণ করতে আসছেন।




মন্তব্য করুন