কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে মাহমুদুল হক (৩৭) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্হানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানিয়েছেন।
নিহত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব সোনারপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।
রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব সোনারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাহমুদুল হকের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। রোববার রাতে সেই কলহের জের ধরেই তিনি নিজের বসতঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




মন্তব্য করুন